Bengaluru Techie Suicide: তরুণ প্রযুক্তিবিদের আত্মহত্যার ঘটনায় সরব বিজেপি সাংসদ, দেখুন ভিডিও
'ভারতীয় দণ্ড বিধির ৪৯৮এ-র মতো আইনি ধারার অপব্যবহার করা হচ্ছে...'
নয়াদিল্লি: বেঙ্গালুরুর (Bengaluru) ৩৪ বছর বয়সী প্রযুক্তিবিদ অতুল সুভাষের আত্মহত্যার (Techie Atul Subhash) ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সুইসাইড নোটে অভিযোগ করেছেন, স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের অত্যাচারেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। গত ৯ ডিসেম্বর তিনি আত্মহত্যা করেন। সুইসাইড নোটে অতুল উল্লেখ করেছেন যে, স্ত্রী (বিচ্ছিন্না) ও তাঁর পরিবারের সদস্যরা শুধুমাত্র মোটা টাকা আদায় করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করেছিল । এই আত্মহত্যার মামলা আদালতে উঠলে, আদলত শুনানির সময় জানায়, ভারতীয় দণ্ড বিধির ৪৯৮এ-র মতো আইনি ধারার অপব্যবহার করা হচ্ছে। কিছু মহিলা এই আইনটিকে হাতিয়ার করছেন। মামলাটি এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে।
এই আত্মহত্যার বিষয়ে বিজেপি সাংসদ জগদীশ শেত্তর বলেছেন, ‘এটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা দরকার। রাজ্য সরকারকে এই মামলাটি খুব গুরুত্ব সহকারে নিতে হবে। দোষীদের শাস্তি হওয়া দরকার। বিচার বিভাগকে এই সবের দিকে নজর দিতে হবে।’ দেখুন ভিডিও-
#WATCH | Delhi | On Bengaluru techie suicide, BJP MP Jagadish Shettar says, "This has to be thoroughly inquired. The state government has to take this case very seriously. The culprits need to be punished. The judiciary has to take note of all this." pic.twitter.com/o7PqzOtTh5
— ANI (@ANI) December 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

