Bengaluru: অটো রাইড বাতিল করায় মহিলা যাত্রীকে চড়! দেখুন ভাইরাল ভিডিও

ভুক্তভোগী মহিলা তাঁর ফোনে পুরো ঘটনাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন।

Bengaluru: অটো রাইড বাতিল করায় মহিলা যাত্রীকে চড়! দেখুন ভাইরাল ভিডিও
Auto Driver Allegedly Slaps Woman (Photo Credit: X)

নয়াদিল্লি: বেঙ্গালুরু (Bengaluru) শহরের একজন ওলা অটোরিকশা চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীকে চড় মারার (Slaps) অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মহিলা তাঁর ফোনে পুরো ঘটনাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করেন। ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ অটো চালক মহিলার সঙ্গে ঝামেলা করছেন। ভিডিওতে চালককে বলতে শোনা যায়, ‘আপনি কীভাবে ভুল করে আমার রাইড বাতিল করতে পারেন? আপনার বাবা কি গ্যাসের খরচ দেয়? আমি এখানে কতক্ষণ অপেক্ষা করেছি, আপনি অন্য অটোতে…। চালকের আচরণে মহিলা যাত্রী বলেন, তিনি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন...।'

দেখুন ভাইরাল ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 05, 2024 04:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).