Bangladesh: ওপার বাংলার জেল থেকে মুক্তি পেতে চলেছে ৯৫ জন ভারতীয় মৎসজীবী, এপার থেকেও ছাড়া হবে একাধিক বাংলাদেশিকে
জলসীমা লঙ্ঘনের অপরাধে ভারত ও বাংলাদেশ দুই দেশের নিরাপত্তা বাহিনী একাধিক মৎসজীবীকে সম্প্রতি আটক করেছিলেন।
জলসীমা লঙ্ঘনের অপরাধে ভারত ও বাংলাদেশ দুই দেশের নিরাপত্তা বাহিনী একাধিক মৎসজীবীকে সম্প্রতি আটক করেছিলেন। এরপরেই দুই দেশের পক্ষ থেকে তাঁদের ছাড়ানোর জন্য আলোচনা শুরু করে। অবশেষে মিলল রফাসূত্র। আগামী ৫ জানুয়ারী বাংলাদেশ কর্তৃপক্ষ ছাড়তে চলেছেন ৯৫ জন ভারতীয় মৎসজীবীকে (Indian Fishermen)। অপরদিকে ওইদিনই ভারত সরকার ৯০ জন বাংলাদেশি মৎসজীবীকে জেলমুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অবশ্য পশ্চিমবঙ্গের জেল থেকে মুক্তি দেওয়া হয়ছিল ১২ জন মৎসজীবীকে। সেই সময় থেকেই ৯৫ জন ভারতীয়কে দেশে ফেরানো নিয়ে উঠে পড়ে লেগেছিল কেন্দ্র সরকার। এমনকী এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তৎপর হয়েছিলেন।
"Earlier today, 95 Indian fishermen were handed over by Bangladesh authorities to the Bangladesh Coast Guard for handing over to the Indian Coast Guard on January 5, 2025. On the same day, 90 Bangladesh fishermen will also be released in a mutual release and repatriation… pic.twitter.com/wSzBIrYB7V
— Press Trust of India (@PTI_News) January 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 02, 2025 10:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

