Assam: স্বাধীনতা দিবসে অসমে বোমা উদ্ধার, চলছে নিরাপত্তা বাহিনীর নজরদারি
স্বাধীনতা দিবসের দিন নিষিদ্ধ সংগঠন আলফা (আই) এর বোমা হামলার হুমকি।
নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের দিন নিষিদ্ধ সংগঠন আলফা (আই) এর বোমা (Bomb) হামলার হুমকি পেয়ে তৎপর হয়ে ওঠেছে পুলিশ। অসমের ১৯ জায়গায় বোমা রাখা হয়েছে বলে তাদের দাবি। পুলিশ তদন্ত চালিয়ে গুয়াহাটি, শিবসাগর, নলবাড়ি, লখিমপুরে বোমার জিনিসপত্র উদ্ধার করেছে। গুয়াহাটির গান্ধী মন্ডপ (Gandhi Mandap) রোডে আইইডি উদ্ধার করা হয়েছে। শিবসাগরের দুটি জায়গায় বোমার মতো বস্তু উদ্ধার করা হয়েছে। উলফার দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
গুয়াহাটির গান্ধী মন্ডপে সন্দেহভাজন বোমা নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে আসাম পুলিশ। একটি আইইডি কালো পলিথিনে মুড়িয়ে গুয়াহাটির গান্ধী মন্ডপের রাস্তায় একটি ট্রান্সফরমারের নীচে বাক্সে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ ডিভাইসটিকে সুরক্ষিত করে এলাকাটি ঘিরে রেখেছে।
দেখুন ভিডিও
VIDEO | Assam Police launches search operation over suspected bomb at Gandhi Mandap in Guwahati.
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/48cg7eVW85
— Press Trust of India (@PTI_News) August 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

