Rangapani Train Accident: রাঙাপানিতে ফের রেল দুর্ঘটনা, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর
অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় পরপর দু'বার রেল দুর্ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নয়াদিল্লি: রাঙাপানিতে (Rangapani) ফের রেল দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে রাঙাপানিতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হল। রেল সূত্রের খবর, বুধবার রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷ অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় পরপর দু'বার রেল দুর্ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘উত্তরবঙ্গের একই এলাকা ফাঁসিদেওয়া/রাঙাপানিতে আজ আরও একটি রেল দুর্ঘটনা ঘটেছে, যেখানে মাত্র ছয় সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন!!’
দেখুন
Another rail accident today, in the same Phansidewa/ Rangapani area in North Bengal, where there was a most tragic accident just six weeks back!
We are very concerned about what is happening!!
— Mamata Banerjee (@MamataOfficial) July 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 8597 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

