Andhra Pradesh: বিতর্কিত মন্তব্যের জের! মেয়রের বাড়িতে আবর্জনা ফেলে দিয়ে গেল আমজনতা, দেখুন ভিডিয়ো
মঙ্গলবার সকালে মেয়রের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় আমজনতা। এরপরই বাড়িতে ছুড়ে-ছুড়ে ফেলা হয় আবর্জনা। চোখের পলকে কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয় মেয়র সুরেশ বাবুর বাড়ি।
নয়াদিল্লিঃ ট্যাক্স(Tax) না দিলে বাড়ির ময়লা(Garbage) পরিস্কারের দায়িত্ব নেবে না পুরসভা এমনটা ঘোষণা করেছিলেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) কাদাপার মেয়র(Mayor) সুরেশ বাবু(Suresh Babu)। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তাঁর এই মন্তব্যের পর একজোট হয়ে মেয়রের বাড়ির দরজায় আবর্জনা ফেলল স্থানীয়রা। মঙ্গলবার সকালে মেয়রের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় আমজনতা। এরপরই বাড়িতে ছুড়ে-ছুড়ে ফেলা হয় আবর্জনা। চোখের পলকে কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয় মেয়র সুরেশ বাবুর বাড়ি।
Locals dumped garbage in front of Kadapa Mayor Suresh Babu's house after he announced that garbage will not be collected if the households did not pay their taxes. pic.twitter.com/NZJ3GxJpbn
— NewsMeter (@NewsMeter_In) August 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 27, 2024 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

