Bomb Threat on Air India Flight: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ
১৫৬ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩৭৯ ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
নয়াদিল্লি: আহমেদাবাদ দুর্ঘটনার একদিন পর, বোমা হামলার হুমকির (Bomb Threat) পেয়ে থাইল্যান্ডে (Thailand) জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। থাই বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটি বোমা হামলার হুমকি পেয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ১৫৬ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩৭৯ ফুকেট থেকে দিল্লি যাচ্ছিল। জরুরি অবতরণের পর তাঁদের সবাইকে নামিয়ে দেওয়া হয়। আরও পড়ুন: Air India Flight Crash: আহমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা, দুর্ঘটনার তদন্তে যুক্ত হতে চায় ব্রিটেন
এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি
Reuters reports that, "an Air India flight from Thailand's Phuket to India's capital New Delhi received a bomb threat on Friday and made an emergency landing on the island, airport authorities said." pic.twitter.com/iMwR2DOTci
— ANI (@ANI) June 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 13, 2025 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

