Ahmedabad Road Accident: বেপরোয়া গাড়ির ধাক্কা, রাস্তার ধার দিয়ে হাঁটা মা এবং ছেলেকে হাওয়ায় ওড়াল চারচাকা
এক মুহূর্তের জন্যে কী ঘটে গেল তা বিশ্বাস করতে পারছিলেন না রঞ্জিতসিং। গুরুতর জখম অবস্থায় মা এবং ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Ahmedabad Road Accident: বেপরোয়া গাড়ির ধাক্কা মা এবং সন্তানকে। ছিটকে পড়লেন দুজন। গুজরাট আহমেদাবাদের সায়েন্সিটি রোডের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। দ্রুত গতির গাড়ির ধাক্কায় মহিলা এবং তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ১৫ সেপ্টেম্বর। বছর ৩৮-এর রঞ্জিতসিং বুলগারিয়া তাঁর স্ত্রী এবং ছেলেকে নিয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময়ে পিছন থেকে দ্রুত গতির লাল রঙের একটি গাড়ি এসে মহিলা এবং তাঁর ছেলেকে সজোরে ধাক্কা মারে। এক মুহূর্তের জন্যে কী ঘটে গেল তা বিশ্বাস করতে পারছিলেন না রঞ্জিতসিং। গুরুতর জখম অবস্থায় মা এবং ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত চালক পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখুন...
A horrific hit-and-run accident occurred on Science City Road in Ahmedabad, injuring a woman and child. CCTV footage shows the speeding car hitting the family, sending them flying.#AhmedabadAccident #HitAndRun #ScienceCityRoad #RoadSafety #CCTVFootage #CarAccident #ahmedabad pic.twitter.com/gCAgKmrBlf
— Ahmedabad Mirror (@ahmedabadmirror) September 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 06:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

