Rajasthan: ছুরির আঘাতে ছাত্রের মৃত্যু, পরিবারের দাবি মানার পরই হল শেষকৃত্য

১৪৪ ধারা আরোপ করা হয় এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়।

Rajasthan: ছুরির আঘাতে ছাত্রের মৃত্যু, পরিবারের দাবি মানার পরই হল শেষকৃত্য
Student Stabbing Died (Photo Credit; X)

রাজস্থান: উদয়পুরে ছুরির আঘাতে আহত এক ছাত্রের (Student) মৃত্যু ঘিরে উত্তাল পরিস্থিতি। কিশোররের মৃত্যুতে উদয়পুরে (Udaipur) সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যার ফলে সেখানে ১৪৪ ধারা আরোপ করা হয় এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। গত শুক্রবার পারস্পরিক বিরোধের জেরে সরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রকে তার সহপাঠী ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত ছাত্রটির সোমবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। এ ঘটনার পর শহরে ক্ষোভের সৃষ্টি হয়। পরিবার মৃতদেহ নিতে অস্বীকার করে। গভীর রাত পর্যন্ত আলোচনার পর পরিবার তিনটি দাবিতে রাজি হয়। ৫১ লক্ষ টাকা সাহায্য, একটি চাকরির প্রস্তাব এবং এসসি, এসটি আইনের অধীনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর রাজি হয়। সকাল সোয়া ৫টায় দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে রাজস্থান শহরে তার শেষকৃত্য হয়েছে।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 20, 2024 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).