Shimla Protests: শিমলায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি-জলকামান, আহত পুলিশ কর্মী

শিমলায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন।

Shimla Protests: শিমলায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি-জলকামান, আহত পুলিশ কর্মী
Policeman Injured (Photo Credit: X)

শিমলা: মসজিদ (Mosque) ইস্যুতে হিমাচল প্রদেশের সিমলা (Shimla) শহর উত্তাল হয়ে উঠেছ। সিমলার সানজাউলি এলাকায় মসজিদের বেআইনি নির্মাণ নিয়ে ব্যাপক আন্দোলন চলেছে। হিন্দু সংগঠনের সদস্যরা সহ স্থানীয়রা সানজাউলি এলাকায় অবৈধ মসজিদ নির্মাণের বিরুদ্ধে পথে নেমেছেন। মসজিদের অবৈধ কাঠামো ভেঙে ফেলার দাবিতে ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দু একতা জিন্দাবাদ’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে, বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলে। নিরাপত্তা বাহিনীও তাঁদের উপর জলকামান ও লাঠিচার্জ শুরু করে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).