Bihar Shocker: মাঝরাতে ইঁদুরের কামড়, রক্তে ভিজল রোগীর বিছানা, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

কিছুদিন আগেই জয়পুরের সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে মৃত্যু হয় ক্যানসারে আক্রান্ত ১০ বছরের কিশোরের।

Bihar Shocker: মাঝরাতে ইঁদুরের কামড়, রক্তে ভিজল রোগীর বিছানা, কাঠগড়ায় সরকারি হাসপাতাল
অভিযোগকারী রোগী (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ হাসপাতাল (Hospital) না আস্তাকুঁড় তা বোঝা মুশকিল। হাসপাতালে সুস্থ হওয়ার আশায় গিয়ে ইঁদুরের (Rats) কামড় খেলেন রোগী (Patient)। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ রোগীর। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) রাজধানী পাটনার বিখ্যাত নালন্দা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সংবাদ সংস্থা পিটিআইকে এক রোগী বলেন, "শনিবার রাতে শৌচালয়ে যাওয়ার জন্য ঘুম থেকে উঠি। বুঝি কিছু একটা কামড়াচ্ছে পায়ে। এরপর দেখি পায়ের ব্যান্ডেজ খুলে পায়ে কামড় বসিয়েছে ইঁদুর। রক্তে ভেসে যাচ্ছে তোশক।" রোগীর এই বক্তব্য ভাইরাল হতেই কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, কিছুদিন আগেই জয়পুরের সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে মৃত্যু হয় ক্যানসারে আক্রান্ত ১০ বছরের কিশোরের।

হাসাপাতালে ইঁদুরের কামড়, রক্তে ভিজল বিছানা, বিস্ফোরক অভিযোগ রোগীর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 20, 2025 03:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).