অষ্টাদশ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ভোটদানের গুরুত্ব যুবসমাজ বূুঝতে পেরেছে তা প্রথম দুই পর্ব দেখেই বোঝা যাচ্ছে। যুবক-যুবতীরা তো লাইন দিয়ে ভোট দিচ্ছেই, পাশাপাশি যারা এই সময়ে বিয়ে করছেন তাঁরাও ভোট দিতে আসছেন। কেউ ভোট দিচ্ছে বিয়ে করতে যাওয়ার আগের মুহূর্তে, কেউ আবার বিয়েপর্ব সেরে নিয়ে ভোট দিতে আসছেন তাঁদের পার্টনারকে নিয়ে। বিহারে এক দম্পতি বিয়ে সম্পন্ন করেই কাটিহার ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন। অন্যদিকে রাজস্থানের উদয়পুরে এক যুবক বিয়ে করতে যাওয়ার আগে ভোটকেন্দ্রে গিয়ে নিজের দায়িত্ব পালন করে এলেন।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)