Rajasthan: বিয়ে বাড়ি যেতে গিয়ে খাদে পড়ল গাড়ি, ভরতপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত অনেকে

বিয়ে বাড়িতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়ল একটি স্করপিও গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে খাদে উল্টে পড়ল গাড়িটি।

Rajasthan: বিয়ে বাড়ি যেতে গিয়ে খাদে পড়ল গাড়ি, ভরতপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত অনেকে
Road Accident (Photo Credit: X)

বিয়ে বাড়িতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়ল একটি স্করপিও গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে খাদে উল্টে পড়ল গাড়িটি। দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। জানা যাচ্ছে, দীগ-ভরতপুর রোডের (Deeg-Bharatpur Road) ওপর দিয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে যাচ্ছিল গাড়িটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে গাড়িটি। আর তাতেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত আরও তিনজন। ঘটনাস্থলে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও হতাহতরা একই পরিবারের কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দেখুন প্রশাসনিক আধিকারিকের বক্তব্য

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 06, 2025 10:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).