Ghaziabad: স্কুলের ক্যাবে ৫ বছরের নাবালিকা শ্লীলতাহানি চালকের, গ্রেফতারির দাবি নিয়ে প্রতিবাদ অভিভাবকদের
যোগীরাজ্যে শ্লীলতাহানির শিকার বছর পাঁচেকের এক নাবালিকা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে (Ghaziabad)। পুলিশে অভিযোগ দায়ের করার পর অবশ্য গাড়ির চালক অরুণ কুমার এবং দুই স্কুল পরিচারিকা যথাক্রমে জ্যোতি ও প্রভা নামে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিভাবকদের দাবি, এই ঘটনা প্রাথমিকভাবে স্কুলের প্রিন্সিপালকে জানানো হলেও সে দোষীকে বাঁচানোর চেষ্টা করেছিল। এবং পরবর্তীকালে স্কুলের কো-অর্ডিনেটর এবং ট্রান্সপোর্ট সুপারভাইজারও এই অভিযোগ অস্বীকার করে। আর তারপরেই পুলিশে অভিযোগ জানানো হয় এই তিনজনের বিরুদ্ধে। অভিভাবকদের দাবি, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও প্রিন্সিপাল এবং স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার দায় এড়াতে চাইছিল। তাই তাঁদেরও গ্রেফতারির দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন অভিভাবকরা।
Ghaziabad, Uttar Pradesh: A 5-year-old nursery student was allegedly molested by cab driver. The principal, coordinator, and transport supervisor of SD Global School are facing legal trouble. The police have arrested Arun Kumar and two school attendants, Jyoti and Prabha. Parents… pic.twitter.com/TswkAl0mkx
— IANS (@ians_india) October 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 02, 2024 07:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

