Ajmer Urs 2025: খাজা মইনুদ্দিন চিস্তির ৮১৩তম উরসে জুম্মার নামাজ আদায় করলেন বিপুল সংখ্যক মানুষ

আজমীর শরিফে শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু ও মুসলমান নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ প্রার্থনা করতে পৌঁছন।

Ajmer Urs 2025: খাজা মইনুদ্দিন চিস্তির ৮১৩তম উরসে জুম্মার নামাজ আদায় করলেন বিপুল সংখ্যক মানুষ
People Offered Jumma Namaz (Photo Credit: X)

রাজস্থান: রজবের চাঁদ দেখার পর শুরু হয়েছে রাজস্থানের (Rajasthan) আজমীরের খাজা মইনুদ্দিন চিস্তির ৮১৩তম উরস (Urs)। আজমীর (Ajmer) শরিফ দরগায় রয়েছে সুফি সাধক খাজা মইনুদ্দিন হাসান চিস্তির (Khwaja Moinuddin Hasan Chishti)  সমাধি। তিনি খাজা গরীব নওয়াজ নামেও পরিচিত। মইনুদ্দিন চিস্তি ছিলেন একজন আধ্যাত্মিক প্রচারক। আজমীর শরিফে শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু ও মুসলমান নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ প্রার্থনা করতে পৌঁছন।

আজমীরে খাজা মইনুদ্দিন চিস্তির দরগাহয় প্রতি বছর উরস পালন করা হয়। এটি মইনুদ্দিন চিস্তির মৃত্যুবার্ষিকী উরস নামে পরিচিত। চাঁদ দেখা গেলেই শুরু হয় এই উৎসব। উরস উপলক্ষে দেশ ও বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত আজমীর শরিফ দরগাহয় পৌঁছেছেন। আজ জুম্মাবার উপলক্ষে দরগাহ প্রাঙ্গণে অসংখ মানুষ জুম্মার নামাজে (Jumma Namaz) অংশ নিয়েছেন।

আজমীর শরিফে জুম্মার নামাজে আদায়

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 10, 2025 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).