Gujarat: সুরাট বিমানবন্দর থেকে উদ্ধার ১০টি সোনার বিস্কুট
সংযুক্ত আরব আমিরশাহি থেকে আগত এক যাত্রীর কাছ থেকে বিমানবন্দরের কাস্টম অফিসাররা ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছেন।
সুরাট, ২২ ফেব্রুয়ারিঃ সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর (Surat International Airport) থেকে উদ্ধার হল ১০ টি সোনার বিস্কুট। সংযুক্ত আরব আমিরশাহি থেকে আগত এক যাত্রীর কাছ থেকে বিমানবন্দরের কাস্টম অফিসাররা ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছেন।
বুধবার সংযুক্ত আরব থেকে সুরাট পৌঁছান ওই যাত্রী। বিমানবন্দরে জিনিসপত্র চেক করার সময়ে একটি মোবাইল কভারের মতো বস্তু পিছনে ফেলেই এগিয়ে যান ওই ব্যক্তি। ধরা পড়ে যাওয়ার ভয়ে সোনা রেখেই এগিয়ে যান যাত্রী। বিমানবন্দরের সিসিটিভি-তে ওই বস্তু নজরে পড়ে কাস্টম অফিসারদের। এরপর তার মধ্যে থেকে বের হয় ১০ টি সোনার বিস্কুট। ভারতের বাজারে যার মুখ্য প্রায় ৭০ লক্ষ টাকা।
সুরাট বিমানবন্দর থেকে উদ্ধার ১০টি সোনার বিস্কুটঃ
Gujarat: Gold Biscuits Worth Rs 68 Lakhs Seized at Surat International Airport (Watch Video)https://t.co/yb7U6aWHWd#Gujarat #GoldBiscuits #Gold #Smuggling #Surat #Airport #Video
— LatestLY (@latestly) February 22, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 22, 2023 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

