Dumka Road Accident: ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী অটো, মৃত চার, আহত এক, তদন্তে পুলিশ

শীতের রাতে এমনিতেই দৃশ্যমানতা কম থাকে। আর সেই কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডের দুমকায়।

Dumka Road Accident: ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী অটো, মৃত চার, আহত এক, তদন্তে পুলিশ

শীতের রাতে এমনিতেই দৃশ্যমানতা কম থাকে। আর সেই কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডের দুমকায় (Dumka)। একটি দ্রুতগতিতে আসা ট্রাকের ধাক্কায় কার্যত দুমড়ে মুচড়ে গেল একটি যাত্রীবাহী অটো। জানা যাচ্ছে, চালক সহ অটোতে মোট ৫-৬ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যেই ৪ জনেরই মৃত্যু হয়েছে। যদিও চালকের মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে মুফাস্সিল থানার পুলিশ (Mufassil Police Station) এসে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সকলেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতদের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও চালককে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 04, 2025 10:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).