Kargil Vijay Diwas 2024: কার্গিল বিজয় দিবস উদযাপনে ২৬ জুলাই প্রধানমন্ত্রী পৌঁছবেন লাদাখে
কার্গিল বিজয় দিবসের ২৫তম বার্ষিকী উপলক্ষে ২৬ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে পৌঁছবেন।
নয়াদিল্লি: কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Diwas) ২৫ বছর পূর্তি হতে চলেছে। কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় স্মরণে প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। কার্গিল বিজয় দিবসের ২৫তম বার্ষিকী উপলক্ষে ২৬ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখের কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছবেন। প্রধানমন্ত্রীর সফরের আগে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে সাজো সাজো রব। ১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের সেনাদের সঙ্গে লাদাখে ৬০ দিন ধরে যুদ্ধ হয়। ২৬ জুলাই সরকারিভাবে ঘোষণা করা হয় কার্গিল যুদ্ধ শেষ হয়েছে এবং ভারতীয় সেনার জয় হয়েছে ৷
দেখুন
VIDEO | Preparations underway at Kargil War Memorial ahead of PM Modi's visit on July 26 on the occasion of 25th anniversary of Kargil Vijay Diwas
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/D9E7FiYzNo
— Press Trust of India (@PTI_News) July 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

