Balochistan Terrorist Attack: শ্রমিকের রক্তে ভিজল পাক মাটি! বালুচিস্তানের কয়লা খনিতে জঙ্গি হামলায় নিহত ২০ জন

অশান্ত বালুচিস্তানে একটি কয়লা খনিতে হামলায় ২০ জন নিহত ও ৭ আহত হয়েছেন।

Balochistan Terrorist Attack: শ্রমিকের রক্তে ভিজল পাক মাটি! বালুচিস্তানের কয়লা খনিতে জঙ্গি হামলায় নিহত ২০ জন
Representational Image (Photo: Pixabay)

নয়াদিল্লি: পাকিস্তানের অশান্ত বালুচিস্তানে (Balochistan) একটি কয়লা খনিতে (Coal Mine)  হামলায় ২০ জন নিহত ও ৭ আহত হয়েছেন। বালুচিস্তানের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ভোরে বেলুচিস্তানের দুকি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সশস্ত্র ব্যক্তিরা জুনায়েদ কোল কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের উপর হামলা চালায়, তারা লোকজনকে ঘিরে ফেলে গুলি চালায়। নিহতরা সবাই খনি শ্রমিক।

নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃতদেহ তাঁদের নিজ নিজ শহরে নিয়ে যাওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিল সদর দফতরে স্থানান্তর করা হয়েছে। দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 11, 2024 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).