Diarrhoea Outbreak: ওড়িশায় ডায়রিয়ার প্রকোপে ২ জনের মৃত্যু, ৫০০ জনেরও বেশি আক্রান্ত
২০ জনেরও বেশি গুরুতর অসুস্থ রোগীকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াদিল্লি: ওড়িশায় ডায়রিয়ার (Diarrhoea) প্রকোপে দুইজনের মৃত্যু হয়েছে এবং ৫০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত। জেলা কালেক্টর পি অন্বেষা রেড্ডি জানিয়েছেন, ব্যাসনগর হাসপাতালে পৌঁছানোর পর ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। দানাগাদি কমিউনিটি হেলথ সেন্টারে ৩৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ডায়রিয়ার প্রকোপ বেশি রয়েছে ধর্মশালা, জাজপুর, দানগড়ি, কোরাই এবং রসুলপুর ব্লক, হাসপাতালগুলিতে রোগীদের ভিড় উপচে পড়েছে। জনস্বাস্থ্য পরিচালক নীলকান্ত মিশ্র জানিয়েছেন, ২০ জনেরও বেশি গুরুতর অসুস্থ রোগীকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন: Karnataka Shocker: বিবাহবহির্ভূত সম্পর্ক লুকোতে গোটা পরিবারকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলার ছক, গ্রেফতার দুই সন্তানের মা
দূষিত পানীয় জল এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ডায়রিয়ার প্রাথমিক কারণ। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেমন ই. কোলাই, সালমোনেলা, শিগেলা এবং ভাইরাস যেমন রোটাভাইরাস ও নোরোভাইরাস দূষিত খাবার বা জলের মাধ্যমে শরীরে প্রবেশ করে ডায়রিয়া সৃষ্টি করে।
ওড়িশায় ডায়রিয়ার প্রকোপ
STORY | 2 dead, over 500 suffering in diarrhoea outbreak in Odisha's Jajpur
READ: https://t.co/d48YivtLk9 pic.twitter.com/1jXiqiSvOB
— Press Trust of India (@PTI_News) June 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 12, 2025 08:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

