Bangladeshi Nationals Arrested: আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার ১৬ জন বাংলাদেশি নাগরিক

আগরতলা রেল স্টেশন থেকে ১৩ জন পুরুষ ও ৩ নারীসহ অন্তত ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

Bangladeshi Nationals Arrested: আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার ১৬ জন বাংলাদেশি নাগরিক
16 Bangladeshi Nationals Arrested (Photo Credit: X)

কলকাতা: আগরতলা রেল স্টেশনে (Agartala Railway Station) চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। গতকাল রাতে ১৩ জন পুরুষ ও ৩ নারীসহ অন্তত ১৬ বাংলাদেশি নাগরিককে (Bangladeshi Nationals) আটক  করেছে পুলিশ। অবৈধ কর্মকাণ্ড ও দালালি ও অবৈধ কর্মকাণ্ডে সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগরতলা সরকারি রেলওয়ে থানায় (জিআরপিএস) আইনের বিভিন্ন ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৬ জনকে বুধবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন - মিজানুর রহমান (২৬), সফিকুল ইসলাম (৩০), মোহাম্মদ আলামিন আলি (২৩), মহম্মদ মিলন (৩৮), সাহাবুল (৩০), সরিফুল শাইক (৩০), কবির শাইক (৩৪), লিজা খাতুন (২৬), তানিয়া খান (২৪), অথী শেখ (৩৯), বৃন্দাবন মন্ডল (২১), আব্দুল হাকিম (২৫), মহম্মদ ইদুল (২৭), মহম্মদ আবদুর রহমান (২০), মহম্মদ আইয়ুব আলি (৩০) এবং জিয়ারুল (২০)।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 10:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).