NEET PG 2024 New Exam Date: ১১ অগাস্ট হবে নিট-পিজি, পরীক্ষার দিনক্ষণ ঘোষণা এনবিইএমএস-এর
প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষার মাত্র দুঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে বলে কেন্দ্রীয় সরকার এবং এনবিই সূত্রে খবর।
গত ২৩ জুন পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগে আচমকা স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি (NEET PG 2024) বাতিল হয়ে গিয়েছিল। প্রশ্নপত্র ফাঁস সহ অনিয়মের আশঙ্কা করে পরীক্ষা বাতিল করতে হয়েছিল। শুক্রবার নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল এনবিইএমএস (দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন মেডিকেল সায়েন্স)। জুলাই হয় বরং ১১ অগাস্ট স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (NEET PG 2024) আয়োজন করা হয়েছে। জানানো হয়েছে, দুটি শিফটে হবে পরীক্ষা। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষার মাত্র দুঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে বলে কেন্দ্রীয় সরকার এবং এনবিই সূত্রে খবর।
নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ...
NEET PG 2024 will be conducted on 11th August in two shifts pic.twitter.com/y2nAvDurPD
— ANI (@ANI) July 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

