National Investigation Agency: তামিলনাড়ুর চারটি জেলায় চলছে এনআইএর তল্লাশি অভিযান, পাজানি থেকে গ্রেফতার পিএফআই এর আঞ্চলিক সভাপতি
গত সেপ্টেম্বরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক হেভি ওয়েট নেতাদের মারার ছক কষছিল বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। সেইসঙ্গে যুবকদের আইএসআইএস, লস্কর-ই-তৈবা, আল কায়েদার মত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে বলা হত বলেও জানা গিয়েছে।
আজ সকালে তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার পাজানি থেকে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মাদুরাই-য়ের আঞ্চলিক সভাপতি মহম্মদ কায়সারকে আটক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।পুলিশ সূত্রে জানা গেছে আজ সকাল থেকেই তামিলনাড়ুর মাদুরাই, চেন্নাই, ডিন্ডিগুল এবং থেনি জেলার ছয়টি জায়গায় তল্লাশি চালাচ্ছিল এন আই এ। রাজ্যে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের ভিত্তিতে ২০২২ সালের সেপ্টেম্বরে একটি অভিযোগ নথিভুক্ত হয় তার ভিত্তিতেই এই অভিযান বলে জানা গেছে।
গত সেপ্টেম্বরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক হেভি ওয়েট নেতাদের মারার ছক কষছিল বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। সেইসঙ্গে যুবকদের আইএসআইএস, লস্কর-ই-তৈবা, আল কায়েদার মত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে বলা হত বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, দেশে বসেই সন্ত্রাসের ছক কষত পিএফআই বলে জানিয়েছে এনআইএ।
#WATCH | NIA detains Mohammad Qaiser, the Madurai Regional President of the banned organisation Popular Front of India, from Pazhani in Dindigul district of Tamil Nadu, as per police sources pic.twitter.com/gWQdBYOhuu
— ANI (@ANI) May 9, 2023
National Investigation Agency is carrying out searches at six places in Madurai, Chennai, Dindigul and Theni districts of Tamil Nadu in its ongoing probe against the banned outfit Popular Front of India (PFI) in the state. pic.twitter.com/c4RWesxMTI
— ANI (@ANI) May 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2023 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

