National Consumer Day: ক্রেতাদের সুরক্ষা রক্ষায় আজ পালিত হচ্ছে জাতীয় ক্রেতা অধিকার দিবস, আজ থেকে চালু জাগো গ্রাহক জাগো’ অ্যাপ

জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী । ওই অনুষ্ঠানে ক্রেতাদের স্বার্থ রক্ষায় একাধিক কর্মসূচির সূচনা করবেন তিনি। ‌

National Consumer Day: ক্রেতাদের সুরক্ষা রক্ষায় আজ পালিত হচ্ছে জাতীয় ক্রেতা অধিকার দিবস, আজ থেকে চালু জাগো গ্রাহক জাগো’ অ্যাপ
NationalConsumerDay (Photo Credit: X@JnarddcMines)

ক্রেতাদের সুরক্ষা রক্ষায় প্রতি বছর ২৪ ডিসেম্বর পালন করা হয় জাতীয় ক্রেতা অধিকার (Consumer Rights) দিবস। কোনও পণ্য় কেনার পরে ক্রেতারা যাতে প্রতারিত না হন , তার জন্য এই ধরনের সচেতনতা দিবস পালন করে সরকার।

জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী । ওই অনুষ্ঠানে ক্রেতাদের স্বার্থ রক্ষায় একাধিক কর্মসূচির সূচনা করবেন তিনি। ‌ ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে ই ম্যাপ পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জাতীয় উপভোক্তা হেল্পলাইন ২.০, ‘জাগো গ্রাহক জাগো’ অ্যাপ, এবং জাগৃতি ড্যাশ বোর্ডের উদ্বোধন করা হবে। ‌ গ্রাহক স্বার্থ নিশ্চিত করতে তেরোটি বড় ই-কমার্স সংস্থা ক্রেতা সুরক্ষার অঙ্গীকার স্বাক্ষর করবে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 24, 2024 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).