Olympics 2024: অলিম্পিকে এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জয়ী সরবজ্যোতের সঙ্গে ফোনালাপ মোদীর, শুভেচ্ছা জানালেন দুই ক্রীড়াবিদকে

ক্রীড়াবিদকে একরাশ শুভেচ্ছাবার্তা জানান মোদী। তাঁর সহযোদ্ধা তথা চলতি অলিম্পিকে দ্বৈত পদক জয়ী মনু ভাকরেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মিক্সড ইভেন্টে মনু এবং সরবজ্যোতের দুর্দান্ত যুগলবন্দীর রহস্যও জানতে চান তিনি।

Olympics 2024: অলিম্পিকে এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জয়ী সরবজ্যোতের সঙ্গে ফোনালাপ মোদীর, শুভেচ্ছা জানালেন দুই ক্রীড়াবিদকে
Narendra Modi Spoke to Olympic Medalist Sarabjot Singh (Photo Credits: ANI, Facebook)

মঙ্গলবার প্যারিসে আয়োজিত অলিম্পিকের (Olympics 2024) চতুর্থ দিনে আবারও পদক জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু ভাকর এবং সরবজ্যোত সিং (Sarabjot Singh)। ২২ বছর বয়সী ভারতের দুই তরুণ তুর্কি বিশ্বের দরবারে আজ দেশের নাম উজ্জ্বল করেছেন। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সরবজ্যোতের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ক্রীড়াবিদকে একরাশ শুভেচ্ছাবার্তা জানান মোদী। তাঁর সহযোদ্ধা তথা চলতি অলিম্পিকে দ্বৈত পদক জয়ী মনু ভাকরেও (Manu Bhaker) শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মিক্সড ইভেন্টে মনু এবং সরবজ্যোতের দুর্দান্ত যুগলবন্দীর রহস্যও জানতে চান তিনি। উল্লেখ্য, রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগেও ব্রোঞ্জ জেতেন মনু। একই অলিম্পিক্সে পর পর দুটি পদক জয়ী হয়ে দেশের ইতিহাসে এক অনন্য নজির করেছেন মনু।

আরও পড়ুনঃ ইতিহাস গড়লেন মনু, সঙ্গী সরবজ্যোতকে নিয়ে মিক্সড ইভেন্টে ভারতের দ্বিতীয় পদকপ্রাপ্তি, শুভেচ্ছায় ভরালেন মমতা

সরবজ্যোতের সঙ্গে ফোনে কথা মোদীর... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 30, 2024 06:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).