Narendra Modi Oath Taking Ceremony: গঙ্গার ঘাটে আরতি, মোদীর মুখোশ পরে যোগব্যায়াম, নমোর শপথ গ্রহণকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ

রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। যাকে ঘিরে উৎসবের মেজাজে দিল্লি। সাত সকালে অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpayee) মূর্তিতে মাল্যদান করে দিন শুরু করেছেন মোদী। সারাদিন অন্যান্য কর্মসূচী রয়েছে।

Narendra Modi Oath Taking Ceremony: গঙ্গার ঘাটে আরতি, মোদীর মুখোশ পরে যোগব্যায়াম, নমোর শপথ গ্রহণকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ

নয়াদিল্লিঃ রাজধানীতে (Delhi) এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ, রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। যাকে ঘিরে উৎসবের মেজাজে দিল্লি। সাত সকালে অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpayee) মূর্তিতে মাল্যদান করে দিন শুরু করেছেন মোদী। সারাদিন অন্যান্য কর্মসূচী রয়েছে। মোদীর শপথ গ্রহণ (Narendra Modi Oath Taking Ceremony)অনুষ্ঠানের জন্য রবিবার সকালে দিল্লি হাজির হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু। দেশজুড়ে ধরা পড়ছে উদযাপনের ছবি। বারাণসী ঘটে গঙ্গায় দুধ ঢেলে চলছে আরতি। সামিল হয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরে ধরা পড়েছে অন্য ধরনের ছবি। মোদীর মুখোশ পরে যোগব্যায়াম করতে দেখা গিয়েছে একদল মানুষকে। মোদীকে অভিনন্দনও জানিয়েছেন তাঁরা।

দেখুন ভিডিয়ো

দেখুন বারাণসী ঘাটের ভিডিয়ো

দেখুন জম্মু কাশ্মীরের ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 09, 2024 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).