Nagpur Factory Explosion: নাগপুরে অ্যালুমিনিয়াম ফয়েল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে প্রাণ গেল ৫ জনের
বিস্ফোরণের পর থেকেই কারখানার তিন কর্মী নিখোঁজ ছিলেন। আগুন নিভিয়ে ঝলসে যাওয়া কারখানার মধ্যে উদ্ধার অভিযান চলছিল। সেখান থেকেই শেষমেশ মিলেছে ওই তিনজনের দেহ।
Nagpur Factory Explosion: হনুমান জয়ন্তীর আগের দিন সাংঘাতিক কাণ্ড মহারাষ্ট্রের নাগপুরে। শুক্রবার রাতে উমরেরের একটি অ্যালুমিনিয়াম ফয়েল কারখানায় ঘটে গেল ভয়ঙ্কর বিস্ফোরণ। ঝলসে যাওয়া অবস্থায় কারখানার ছয়জন কর্মীকে উদ্ধার করা হয়। নাগপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁদের। প্রত্যেকের অবস্থাই ছিল আশঙ্কাজনক। আজ শনিবার হাসপাতালে মারা গেলেন দুজন। বিস্ফোরণের পর থেকেই কারখানার তিন কর্মী নিখোঁজ ছিলেন। আগুন নিভিয়ে ঝলসে যাওয়া কারখানার মধ্যে উদ্ধার অভিযান চলছিল। সেখান থেকেই শেষমেশ মিলেছে ওই তিনজনের দেহ। নিশ্চিত করেছেন নাগপুর গ্রামীন পুলিশ সুপার হর্ষ পোদ্দার।
নাগপুরে সাংঘাতিক কাণ্ডঃ
#UPDATE | Nagpur | Five people died in an explosion at an Aluminium Foil Factory in Umrer, two people died in the hospital during treatment, while the death of 3 missing persons has been confirmed: Harsh Poddar, SP, Nagpur Rural https://t.co/pD1OxDyVBq
— ANI (@ANI) April 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 5878 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

