Mumbai Hoarding Collapse: মুম্বইতে হোর্ডিং ভেঙে বিপত্তি! প্রাণ গেল ১৪ জনের, আহত ৭৪
সোমবার মুম্বাই, থানে এবং সংলগ্ন অঞ্চলে ব্যাপক ধূলিঝড়, বজ্রপাত এবং দমকা বাতাসের সাথে প্রচুর বৃষ্টিপাত হয়। আর এই ধূলিঝড়ের তাণ্ডবে ঘাটকোপার এলাকার একটি পেট্রোল পাম্পের হোর্ডিং পড়ে গিয়ে এই বিপত্তি ঘটে।
মুম্বইঃ ধূলোঝড়ের তাণ্ডব! মুম্বইতে ভেঙে পড়ল বিশালাকার হোর্ডিং। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। ৭৪ জনকে রক্ষা করেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দল। সোমবার মুম্বই, থানে এবং সংলগ্ন অঞ্চলে ব্যাপক ধূলোঝড় , বজ্রপাত এবং দমকা বাতাসের সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। আর এই ধূলোঝড়ের তাণ্ডবে মুম্বইয়ের ঘাটকোপার এলাকার একটি পেট্রোল পাম্পের হোর্ডিং পড়ে গিয়ে এই বিপত্তি ঘটে। এই হোর্ডিংটি অবৈধ বলে জানা গিয়েছে। পৌর কমিশনার ভূষণ গাগরানি সংবাদমাধ্যমকে
কে বলেন, "ঘাটকোপারে যে হোর্ডিংটি পড়ে গিয়েছে সেটি বেআইনি। এরপর আমরা মুম্বইয়ের সমস্ত হোর্ডিংয়ের লাইসেন্স পরীক্ষা করব। লাইসেন্স না থাকলে সেই হোর্ডিং বাতিল করা হবে।"
#WATCH | Mumbai's Ghatkopar hoarding collapse incident: Rescue and search operation underway by NDRF
The death toll in the Ghatkopar hoarding collapse incident has risen to 14. pic.twitter.com/YpdCDeu5fb
— ANI (@ANI) May 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 14, 2024 08:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

