Maharashtra Rain: পুনেতে দমকা হাওয়ার তাণ্ডব, ভেঙে পড়ল মস্ত হোডিং, আটকে অনেকে

ব্যস্ত রাস্তার মাঝে হোডিং ভেঙে পড়ায় যানজট হয়েছে ওই এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

Maharashtra Rain: পুনেতে দমকা হাওয়ার তাণ্ডব, ভেঙে পড়ল মস্ত হোডিং, আটকে অনেকে
Pune Hoarding Collapse During Rain (Photo Credits: X)

Maharashtra Rain: মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি নেমেছে। গত ১৭ মে, শনিবার থেকে আচমকাই বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। দমকা হাওয়া, বজ্রপাতের সঙ্গে হচ্ছে বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে মঙ্গলবার পুনেতে (Pune) অহল্যনগর সড়কের ওয়াঘোলিতে একটি বিশালাকার হোর্ডিং ভেঙে পড়েছে (Pune Hoarding Collapse During Rain )। হোডিংয়ের নীচে আটকে পড়েছে প্রায় ৭-৮টি বাইক। আটকে রয়েছেন বাইক চালক এবং আরোহীরা। ব্যস্ত রাস্তার মাঝে হোডিং ভেঙে পড়ায় যানজট হয়েছে ওই এলাকায়। আতঙ্কিত স্থানীয়রা। আটকে পড়া পথচলতিরা স্থানীয়দের সহায়তার বেরিয়ে এসেছেন। কোন হতাহতের খবর নেই। ২১ মে পর্যন্ত মহারাষ্ট্রের বিভিন্ন অংশে ঝোড়ো বাতাস, বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল বিশাল হোডিংঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 20, 2025 08:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).