Mumbai Fire: মিটার বক্স থেকে শর্ট সার্কিট হয়ে মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩
আবাসন থেকে ৯০ জনেরও বেশি আবাসিককে নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। তবে ধোঁয়ার কারণে ১৩ জন অসুস্থ হয়ে পড়েন বলে জানা যাচ্ছে।
শুক্রবার মাঝ রাতে মুম্বইয়ের (Mumbai) ঘাটকোপার এলাকায় একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ভবনের আগুন। আবাসন থেকে ৯০ জনেরও বেশি আবাসিককে নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। তবে ধোঁয়ার কারণে ১৩ জন অসুস্থ হয়ে পড়েন বলে জানা যাচ্ছে। চিকিৎসার জন্যে তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকের অবস্থায় এখন স্থিতিশীল। দমকল সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘাটকোপারের শান্তি সাগর বিল্ডিংয়ে পৌঁছল দমকল কর্মীরা। ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা ভবন। শুরু করে আগুন নেভানো এবং উদ্ধারের কাজ। আগুন পুরোপুরি নেভাতে ২টো বেজে যায়। আবাসনের মিটার বক্স থেকে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল বলে আশঙ্কা করছে দমকল আধিকারিকেরা।
ঘাটকোপারের আবাসনে আগুন...
Maharashtra | Fire broke out in a building in the Ghatkopar area of Mumbai. Fire tenders reached the spot and brought the fire under control. More than 90 people were rescued safely. 13 people have been injured in the fire incident who have been admitted to the nearest…
— ANI (@ANI) September 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 14, 2024 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

