Corona: নিম্নমুখি করোনার গ্রাফ, মুম্বইতে উঠল নাইট কার্ফু, খুলছে পর্যটনস্থল- সিনেমা হল
একটা সময় করোনা সংক্রমণ তুঙ্গে ওঠা মুম্বইতে ক্রমশ নিম্নমুখি কোভিড গ্রাফ। মুম্বইয়ে করোনার দৈনিক সংক্রমণ হাজারের নিচে নেমে গিয়েছে, পজেটিভিটি হার নেমেছে ২ শতাংশের নিচে।
একটা সময় করোনা (Corona Virus) সংক্রমণ তুঙ্গে ওঠা মুম্বইতে ক্রমশ নিম্নমুখি কোভিড (Covid-19) গ্রাফ। মুম্বইয়ে (Mumbai) করোনার দৈনিক সংক্রমণ হাজারের নিচে নেমে গিয়েছে, পজেটিভিটি হার নেমেছে ২ শতাংশের নিচে। আর করোনার ঝুঁকি কমতেই মুম্বইয়ের দরজা খুলল প্রশাসন। করোনা বিধি অনেকটাই শিথিল করে মুম্বইয়ে নাইট কার্ফু তুলে নেওয়া হল। সঙ্গে আরব সাগরের তীরের মহানগরীতে সব পর্যটন স্থান আগের নিয়মেই খোলা হল।
মুম্বইয়ে সিনেমা হল, রেস্তোরাঁও ৫০ শতাংশ ভর্তির নিয়মে খোলার অনুমতি দেওয়া হল। সাপ্তাহিক বাজারও খোলা যাবে। সেখানে কলকাতায় এখনও নাইট কার্ফু চলছে। তবে স্কুল-কলেজ খুলছে। আরও পড়ুন: নতুন করে ভয় ধরাচ্ছে ওমিক্রন, আগের চেয়ে অনেক বেশি সংক্রমিত হচ্ছে করোনার এই ভ্যারিয়েন্ট
দেখুন টুইট
#COVID19 | Mumbai eases curbs: Restaurants, theatres can operate at 50% capacity, night curfew lifted
"Local tourist spots to remain open as per normal timing. Weekly Bazzars to remain open as per normal timing," reads the order pic.twitter.com/WWVdIT9xUm
— ANI (@ANI) February 1, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 01, 2022 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

