Mumbai: মুম্বই থেকে গ্রেফতার জাল পাসপোর্ট, ভিসা ব়্যাকেটের মূল পাণ্ডা, সহযোগীর খোঁজে জারি তল্লাশি অভিযান
রবিবার সকালে মুম্বই থেকে গ্রেফতার হল জাল পাসপোর্ট, ভিসা ব়্যাকেটের মূল পাণ্ডা রোশন ভাস্কর দুদওয়াদকরকে।
রবিবার সকালে মুম্বই থেকে গ্রেফতার হল জাল পাসপোর্ট, ভিসা ব়্যাকেটের মূল পাণ্ডাকে। ধৃত রোশন ভাস্কর দুদওয়াদকরকে এদিন আটক করে মুম্বইর পুলিশের (Mumbai Police) ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক। জানা যাচ্ছে, বিগত কয়েকদিন কমপক্ষে ৮০ জনকে ভুয়ো পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বিদেশে পাঠিয়েছে এই ব্যক্তি। আর এই জাল নথিপত্র বানাতে সে ৩০ থেকে ৫০ লক্ষ টাকা নিত বলে জানা গিয়েছে। এদিন মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। যদিও তাঁর সহকারী রাজেশ পাঞ্চাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
দেখুন পোস্ট
#BREAKING: Mumbai Crime Branch arrested Roshan Bhaskar Dudwadkar for running a fake passport and visa racket, illegally sending 80 people abroad for ₹30-50 lakh per person. His associate Rajesh Panchal is absconding. A Lookout Circular (LOC) led to Dudwadkar’s arrest at Mumbai… pic.twitter.com/XO56nAEzpg
— IANS (@ians_india) March 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 02, 2025 07:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

