Mumbai Airport Bomb Threat: সংসদ হামলার চক্রী আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে মুম্বই বিমানবন্দরে বোমা হামলার হুমকি, উচ্চ সতর্কতা জারি করে চলছে তল্লাশি

হুমকি বার্তাতে সন্ত্রাসী আফজল গুরু এবং সেবক্কু শঙ্করের 'অন্যায়' মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।

Mumbai Airport Bomb Threat: সংসদ হামলার চক্রী আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে মুম্বই বিমানবন্দরে বোমা হামলার হুমকি, উচ্চ সতর্কতা জারি করে চলছে তল্লাশি
Mumbai Airport (Photo Credits X)

Mumbai Airport Bomb Threat: মুম্বই বিমানবন্দরে বোমা হামলার হুমকি। শনিবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি বার্তা আসে। মুম্বই বিমানবন্দর পুলিশের অফিসিয়াল ইমেল আইডিতে হুমকি বার্তাটি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, তাজমহল প্যালেস হোটেলেও এদিন ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, হুমকি বার্তাতে সন্ত্রাসী আফজল গুরু এবং সেবক্কু শঙ্করের 'অন্যায়' মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। বোমা হামলার হুমকি বার্তার পরেই নিরাপত্তা সংস্থাগুলিকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলে চলছে তল্লাশি অভিযান। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ এনে বোমা খোঁজার প্রয়াস চলছে। উল্লেখ্য, সংসদ হামলার মূল চক্রী ছিল আফজল গুরু। ২০১৩ সালে ফাঁসি হয় তার।

মুম্বই বিমানবন্দরে বোমা হামলার হুমকিঃ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 17, 2025 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).