Mukhtar Ansari's Death: ময়নাতদন্তের পর কড়া নিরাপত্তায় গাজিপুরে নেওয়া হচ্ছে মুখতার আনসারির দেহ, দেখুন
ময়নাতদন্ত শেষ। ময়নাতদন্তের পর মৃত গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির (Mukhtar Ansari) দেহ নিয়ে য়াওয়া হচ্ছে গাজিপুরে। বান্ডা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মুখতার আনসারির দেহ গাজিপুরে নিয়ে যাওয়া হয়। কড়া নিরাপত্তার মোড়কে হাসপাতাল থেকে গাজিপুরের উদ্দেশে রওনা দেয় নিহত মুখতার আনসারির মৃতদেহ। প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে মুখতার আনসারির মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়। এই খবর প্রকাশ্যে আসতেই পরিবারের তরফে বিষ প্রয়োগে মৃত্যুর পালটা অভিযোগ করা হয়। এমনকী দিল্লি এআইএমসে মুখতার আনসারির দেহের ময়নাতদন্ত করা হোক বলে দাবি করেন মৃত গ্যাংস্টারের ছেলে উমর আনসারি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ভোটের বাজারে।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Banda, Uttar Pradesh: Mukhtar Ansari's body being taken to Ghazipur after the post-mortem at Banda Medical College and Hospital.
He died yesterday after suffering a cardiac arrest. pic.twitter.com/6583gi3nke
— ANI (@ANI) March 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 29, 2024 05:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

