Muharram 2025: মহরমের সময় ভেঙে পড়ল ১৭০ ফুটের তাজিয়া, দৌঁড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা, দেখুন ভিডিয়ো
ভেঙে পড়ল মহরমের তাজিয়া (Muharram 2025)। ১৭০ ফুটের একটি তাজিয়া (Muharram Tajia) হঠাৎ করে ভেঙে পড়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লাখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)। ১৭০ ফুটের যে তাজিয়া তৈরি করা হয় লাখিমপুরে খেরিতে, হঠাৎ করে তার মাথা ভাঙে প্রথমে। এরপর হুড়হুড় করে গোটা তাজিয়াটি উলটে পড়ে। লাখিমপুর খেরিতে যেভাবে মহরমের তাজিয়া ভেঙে পড়ে, সেই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়। ১৭০ ফুটের তাজিয়া ভেঙে পড়লেও, তার আঘাতে কেউ হতাহত হননি বলে জানা যায়। তাজিয়াটি যখন ভেঙে পড়তে শুরু করে, সেই সময় কোনওক্রমে সেখান থেকে মানুষজন সব সরে যান এবং নিজেদের প্রাণ রক্ষা করেন।
দেখুন মহরমের ১৭০ ফুটের তাজিয়া কীভাবে ভেঙে পড়ল...
A 170 feet high Tajia fell during the Muharram procession in Lakhimpur Kheri, Uttar Pradesh. People present there had a narrow escape… pic.twitter.com/NpMqDmgk5F
— Siraj Noorani (@sirajnoorani) July 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

