Bharat Bandh: সোমবার ১২ ঘণ্টার ভারত বনধ, দোকান বন্ধ রাখার অনুরোধ
ফের কৃষক আন্দোলনে ঝাঁঝ বাড়ছে। আগামিকাল, সোমবার পঞ্জাব- হরিয়ানা সহ গোটা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আন্দোলনরত কৃষকের সংগঠন। কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এই বনধ নিয়ে থমথমে দুই রাজ্য।
ফের কৃষক আন্দোলনে ঝাঁঝ বাড়ছে। আগামিকাল, সোমবার পঞ্জাব- হরিয়ানা সহ গোটা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আন্দোলনরত কৃষকের সংগঠন। সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। মূলত পঞ্জাব ও হরিয়ানাতেই এই বনধ হবে।
কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এই বনধ নিয়ে থমথমে দুই রাজ্য। বনধকে সমর্থন করতে আন্দোলনকারীদের পক্ষ থেকে সব যানবাহন, দোকান, অফিস বন্ধ রাখার আবেদন করা হয়েছে। বনধে কোনওরকম অশান্তি ও ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। নুন্যতম সহায়ক মূল্য, কৃষকদের ওপর পুলিশী অত্যাচারের প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি।
দেখুন খবরটি
VIDEO | "We request the people of Punjab to complete any travel or essential work as the state will observe a tomorrow from 7 AM to 4 PM. However, medical services will remain operational," says farmer leader Sarwan Singh Pandher.
(Source: third Party)
(Full… pic.twitter.com/HtFuUkqFBY
— Press Trust of India (@PTI_News) December 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 29, 2024 10:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

