Ukraine War: ৬৫০টি ড্রোন, ৪০টি মিসাইলে ইউক্রেনের ওপর সবচেয়ে বড় হামলা রাশিয়ার, শেষ কামড়ে সর্বশক্তি উজাড় করছেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক নিয়ে না কৌশলে ব্যস্ত রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মাঝে গত কয়েক বছরের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালাল রাশিয়া। পুতিনের দেশ থেকে ৬৫০টি ঘাতক ড্রোন, ৪০টি মিসাইল, ৩টি ব্য়ালাস্টিক মিসাইল আছড়ে পড়ল ইউক্রেনের বুকে।

Ukraine War: ৬৫০টি ড্রোন, ৪০টি মিসাইলে ইউক্রেনের ওপর সবচেয়ে বড় হামলা রাশিয়ার, শেষ কামড়ে সর্বশক্তি উজাড় করছেন পুতিন
Missile Attack (Photo Credit: X)

Ukraine War: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক নিয়ে না কৌশলে ব্যস্ত রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এরই মাঝে গত কয়েক বছরের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালাল রাশিয়া। পুতিনের দেশ থেকে ৬৫০টি ঘাতক ড্রোন, ৪০টি মিসাইল, ৩টি ব্য়ালাস্টিক মিসাইল আছড়ে পড়ল ইউক্রেনের বুকে। পশ্চিম ইউক্রেনের মুকাচেভোর জাকারপাত্তিয়া ওব্লাস্টে সবচেয়ে বড় হামলা হল। সেখানকার মার্কিন-সিঙ্গাপুরিয়ান ইলেকট্রনিক সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার অফিস সরাসরিল দুটি মিসাইল এসে ধ্বংস করল। সেটি এটি হাঙ্গেরির বর্ডার থেকে খুব কাছের একটি অঞ্চল। এই কারখানায় কর্মরত ১৫জন শ্রমিক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। নাইট শিফটে এই কোম্পানিটিতে ৫০০ জন কাজ করছিলেন। দুটি ঘাতক রুশ মিসাইল সই সময় কোম্পানিতে সোজা এসে আছড়ে পড়ে। ইউক্রেনকে তাঁর যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করাতেই এখন জেলেনস্কির দেশে এত বড় হামলা করছেন পুতিন। বিশেষজ্ঞমহল এমন কথাই বলছে।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 21, 2025 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).