Mobile Number Banned: এক ধাক্কায় ৭০ লক্ষ মোবাইল নম্বর বাতিল করল ভারতীয় টেলিকম বিভাগ
জনগণকে এই পোর্টালটি ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ভারতীয় টেলিকম বিভাগ।
নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে বেড়েই চলেছে সাইবার জালিয়াতি (Cyber Crime) । আর এ বার এই সাইবার জালিয়াতির রমরমা ঠেকাতে কড়া পদক্ষেপ করল ভারতের টেলিকম বিভাগ (Department of Telecommunications)। এক ধাক্কায় ৭০ লক্ষ নম্বর বাতিল করল টেলিকম দফতর। আজ, ৮ জুলাই ভারতীয় টেলিকম বিভাগের তরফে জানানো হয়েছে, জালিয়াতির প্রমাণ পেয়ে এই ৭০ লক্ষ মোবাইল নম্বর বাতিল করা হয়েছে। জালিয়াতি রুখতে একটি বিশেষ সিস্টেম ব্যবহার করছে টেলিকম বিভাগ। যার মাধ্যমে প্রতারকদের নম্বর সনাক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। এ ছাড়া জনগণের জন্য আনা হয়েছে 'সাচার সাথী' পোর্টাল। যার মাধ্যমে কোনও অচেনা মোবাইল থেকে ফোন আসলে, সেই নম্বরের মালিককে সনাক্ত করা যাবে। জনগণকে এই পোর্টালটি ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ভারতীয় টেলিকম বিভাগ।
DoT Disconnects Over 70 Lakh Mobile Numbers Linked To Fake Documents in Indiahttps://t.co/jVogJoaL0G#DoT #DepartmentOfTelecommunications #Telecom #MobileConnection #India #Fraud @DoT_India
— LatestLY (@latestly) August 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

