Manipur Violence: মণিপুরে বাড়ল ইন্টারনেটে নিষেধাজ্ঞা, একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় শোকে পাথর রাজ্য

রাজ্যে ফের হিংসা ছড়ানোর আশঙ্কায় আগামী মঙ্গলবার পর্যন্ত মণিপুরের ৯টি জেলায় ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।

Manipur Violence: মণিপুরে বাড়ল ইন্টারনেটে নিষেধাজ্ঞা, একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় শোকে পাথর রাজ্য
Manipur Violence. (Photo Credits: X)

অশান্ত মণিপুরে (Manipur) ফের বাড়ানো হল ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ। দশ মাসের শিশু সহ তিনজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় রাজ্যে ফের হিংসা ছড়ানোর আশঙ্কায় আগামী মঙ্গলবার পর্যন্ত মণিপুরের ৯টি জেলায় মোবাইল ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। ক দিন আগেই ১০ মাসের এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। ওই শিশুটির পরিবারের আরও দুই সদস্যের ক্ষতবিক্ষত দেহ মেলে। ১০ মাসের শিশু ও ৩১ বছরের মহিলার চোখ খুবলে নেওয়ার পর ধারালো অস্ত্রের আঘাতে মারা হয়েছিল।

১২ নভেম্বর থেকে নতুন করে অশান্ত হতে শুরু করে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। অশান্তির আগুন ছড়িয়ে পড়তে জারি করতে হয় কার্ফু। এরপর গত ১৬ নভেম্বর তিনজন মহিলা ও তিন শিশুর দেহ উদ্ধারের পর মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। এরপরই হিংসার খবর ও গুজব রুখতে রাজ্যজুড়ে ইন্টারনেট নিষিদ্ধ ঘোষণা করা হয়। হিংসা রুখতে না পারায় মণিপুরের বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এনপিপি।

মণিপুরে মোবাইল ইন্টারনেটে বাড়ল নিষেধাজ্ঞা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 01, 2024 08:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).