Merchant Navy Officer's Killer Beaten Video: নেভি অফিসারের খুনিদের বেধড়ক মারধর, সৌরভের খুনি স্ত্রীর প্রেমিককে অর্ধনগ্ন করে দিলেন আইনজীবীরা, দেখুন

Merchant Navy Officer's Killer Beaten Video: নেভি অফিসারের খুনিদের বেধড়ক মারধর, সৌরভের খুনি স্ত্রীর প্রেমিককে অর্ধনগ্ন করে দিলেন আইনজীবীরা, দেখুন
Wife Killed Husband (Photo Credit: X/Screengrab)

মার্চেন্ট নেভি অফিসারের (Merchant Navy Officer Killed) খুনিদের বেধড়ক পেটালেন আইনজীবীরা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটে (Meerut) যে মার্চেন্ট নেভি অফিসারকে তাঁর স্ত্রী এবং প্রেমিক মিলে খুন করে, সেই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে চাঞ্চল্য। মার্চেন্ট নেভি অফিসারের খুনে অভিযুক্ত স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লকে বৃহস্পতিবার আদালত থেকে বের করতেই তাদের পেটানো শুরু করেন আইনজীবীরা। সাহিল শুক্লকে পুলিশের হাত থেকে ছিনিয়ে আইনজীবীরা মারধর শুরু করেন। এমনকী, পুলিশের ঘেরাটোপ থেকে সরিয়ে নিয়ে মুসকান রাস্তোগির প্রেমিককে পরপর কিল, চড়, ঘুঁষি মারা হয়। মারের চোটে সাহিলের গেজি, প্যান্ট ছিঁড়ে যায়। পুলিশ কোনওক্রমে আইনজীবীদের হাত থেকে সাহিলকে উদ্ধার করে প্রায় অর্ধনগ্ন অবস্থায় গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে সরে যায়। প্রসঙ্গত মীরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি। এরপর মুসকানের প্রেমিক সাহিল সৌরভের দেহ ১৫ টুকরোয় কেটে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট পেস্ট করে দেয়। যে .ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় জোর চর্চা।

আরও পড়ুন: Wife Brutally Killed Merchant Navy Officer: স্বামীর কাটা দেহাংশ প্লাস্টিকের ড্রামে ভরে রেখে সিমলায়, খুনের পর প্রেমিকের সঙ্গে পাহাড়ে বেড়াতে যায় মার্চেন্ট নেভি অফিসারের স্ত্রী

মার্চেন্ট নেভি অফিসারের খুনিদের বেধড়ক মার...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 19, 2025 08:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).