Meerut Stampede: হাজির ১ লক্ষ, প্রদীপ মিশ্রের শিব মহাপূরণ কথা অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্টের ঘটনায় আতঙ্ক, দেখুন
ফের পদপিষ্টের (Stampede) ঘটনা। এবার মীরাটে (Meerut)। প্রদীপ মিশ্রের শিব মহাপূরণ কথা অনুষ্ঠানে এবার পদপিষ্ট হওয়ার ঘটনার জেরে ছড়াল চাঞ্চল্য। ২০ ডিসেম্বর মীরাটে প্রদীপ মিশ্রের প্রবচন অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানেই পদপিষ্ট হওয়ার খবর মেলে। যাঁরা পদপিষ্ট হন, তাঁদের মধ্যে মহিলা এবং শিশুর থাকার খবর রয়েছে। রিপোর্টে প্রকাশ, প্রায় ১ লক্ষ ভক্ত প্রদীপ মিশ্রের প্রবচন অনুষ্ঠানে হাজির হন। প্রবেশের গেটে গন্ডগোল ছড়ালে শুরু হয় হুড়োহুড়ি। হুড়োহুড়ির চোটে সেখানে হাজির বহু মহিলা পড়ে যেতে শুরু করেন। সেই সঙ্গে শিশুরা। বিপদ আন্দাজ করে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। শুরু হয় আহতদের উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর।
প্রদীপ মিশ্রের প্রবচন অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা...
मेरठ में प्रदीप मिश्रा की कथा में एंट्री गेट पर भगदड़ की स्तिथि बन गयी थी - कुछ महिला घायल #Meerut pic.twitter.com/nNTTpNjgsL
— Utkarsh Singh (@utkarshs88) December 20, 2024
একের পর একজন করে পড়ে যেতে শুরু করেন...
उत्तर प्रदेश के मेरठ में पंडित प्रदीप मिश्रा की कथा में भगदड़ मच गई। भगदड़ में कई श्रद्धालु गिर गए और दब गए। आज पंडित प्रदीप मिश्रा की कथा का छठा दिन था। मौके पर पुलिस पहुंची है और बचाव कार्य में जुटी है। बताया जा रहा है । कथा को सुनने करीब एक लाख से अधिक लोग मेरठ पहुंचे थे। pic.twitter.com/dJGbnSOfoa
— Pankaj Chaturvedi (@pankajjilive) December 20, 2024
যদিও প্রদীপ মিশ্রের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনার খবর ছড়াতেই মীরাট পুলিশের তরফে মুখ খোলা হয়। প্রদীপ মিশ্রের অনুষ্ঠানে পজপিষ্ট হওয়ার কোনও ঘটনা ঘটেনি। এমন জানানো হয় মীরাট পুলিশের তরফে। প্রদীপ মিশ্রের প্রবচন অনুষ্ঠান ভালভাবে চলছে। পদপিষ্ট হওয়ার গুজব ছড়িয়েছে বলে জানায় পুলিশ।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 20, 2024 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

