Medicine News: ওষুধ নিয়ে বড় খবর, 'নিষিদ্ধ' হচ্ছে প্যারাসিটামল

Medicine News: ওষুধ নিয়ে বড় খবর, 'নিষিদ্ধ' হচ্ছে প্যারাসিটামল
Medicine Image (Photo Credit: File Photo)

এবার ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের (Karnataka Drug Control Department) তরফে জারি করা হল নয়া নির্দেশিকা। কর্ণাটক ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফে ১৫টি ওষুধ এবং প্রসাধনী দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে জিনিসগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার মধ্যে জনপ্রিয় প্যারাসিটামলও (Paracetamol) রয়েছে। সেই সঙ্গে আরও ১৪টি প্রসাধনী দ্রব্য ওই তালিকায় রয়েছে বলে জানানো হয়েছে কর্ণাটক ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফে। ল্যাবরেটরি পরীক্ষায় যেগুলি উত্তীর্ণ হতে পারেনি, সেগুলি ২০২৫ সালে আর ব্যবহার করা যাবে না বলে কর্ণাটক সরকারের তরফে জানানো হয়েছে। যে ১৫টি দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার মধ্যে ইনজেকশনের দ্রবণ বা ওষুধ, সিরাপ, ট্যাবলেট যেমন রয়েছে, তেমনি পশু চিকিৎসার একটি ভ্যাকসিনও রয়েছে বলে খবর।

দেখুন কী জানানো হল ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 26, 2025 08:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).