Manipur: রেমালের জেরে বানভাসি মণিপুর, রাস্তার জলে মাছ ধরছেন স্থানীয়রা, দেখুন ভিডিয়ো
জলের তলায় বহু বাড়ি। বাড়িঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। নদীর জল উপছে ভেসে গিয়েছে বেশকিছু এলাকা। দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। মৃত্যুর খবর আসছে রোজ। বেশকিছু এলাকা জলমগ্ন।
নয়াদিল্লিঃ রেমালের (Cyclone Remal) জেরে একটানা বৃষ্টিতে (Heavy Rain)মণিপুরের (Manipur) বিস্তীর্ণ এলাকা। জলের তলায় বহু বাড়ি। বাড়িঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। নদীর জল উপছে ভেসে গিয়েছে বেশকিছু এলাকা। দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। মৃত্যুর খবর আসছে রোজ। বেশকিছু এলাকা জলমগ্ন। আর সেই জলে নেমেই মাছ ধরছেন স্থানীয়রা। এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার জমা জলে মাছ ধরতে নেমেছেন শয়-শয় লোক। বেশ মজা করেই বড়-বড় মাছ ধরছেন তাঁরা।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
#Watch: In Rain-Hit Manipur, Locals Take To Fishing In Waist-Deep Water #Manipur #Floods #CycloneRemal pic.twitter.com/xHWdPmLiFq
— NDTV (@ndtv) May 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2024 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

