Manipur Unrest: ফের উত্তেজনা মণিপুরে, এবার তেঙ্গুপাল থেকে উদ্ধার ১৩টি মৃতদেহ

Manipur Unrest: ফের উত্তেজনা মণিপুরে, এবার তেঙ্গুপাল থেকে উদ্ধার ১৩টি মৃতদেহ
Manipur (Photo Credit: IANS)

ফের নতুন করে উত্তেজনা ছড়াল মণিপুরে (Manipur)। সোমবার মণিপুরের তেঙ্গুপাল (Tengnoupal) জেলায় গুলি চলতে শুরু করে আচমকা। তেঙ্গুপালে উত্তেজনা ছড়ানোর ঘণ্টাখানেকের মধ্যে পরপর ১৩ জনের দেহ উদ্ধার করা হয়। তেঙ্গুপাল জেলা থেকে এখনও পর্যন্ত অসম রাইফেলসের জওয়ানরা ১৩টি মৃতদেহ উদ্ধার করে বলে খবর। তেঙ্গুপাল জেলা থেকে যাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের পরিচয় এখনও মেলেনি। গত ৩ ডিসেম্বর মেইতেই সম্প্রদায়ের সঙ্গে সরকারের যে শান্তি চুক্তি হয়েছে, তাকে স্বাগত জানান কুকি সম্প্রদায়ের মানুষ। ওই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুরের তেঙ্গুপাল জেলা।

আরও পড়ুন: Manipur Violence: উত্তপ্ত মণিপুর সফরে রাহুল, 'হিংসা নয় ভালবাসা' দিয়ে ক্ষত সারানোর বার্তা কংগ্রেসের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).