TMC: অখিলেশকে জেতাতে লখনউয়ে উড়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি, দু দিনের সফরে 'খেলা হবে'-র সুরে প্রচার
২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Elections 2022)। ইউপি-তে বিজেপি খারাপ ফল করলেই দারুণ জমে যাবে ২৪-লোকসভার লড়াই।
২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Elections 2022)। ইউপি-তে বিজেপি খারাপ ফল করলেই দারুণ জমে যাবে ২৪-লোকসভার লড়াই। নরেন্দ্র মোদী-যোগী আদিত্যনাথকে হারাতে তাই উত্তরপ্রদেশে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরপ্রদেশে তৃণমূল ভোটের ময়াদানে নামেনি।
মমতা সরাসরি সমর্থন করেছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে। অখিলেশের সমর্থনে প্রচার করতেই দু দিনের সফরে উত্তরপ্রদেশে যেতে লখনউ উড়ে যাচ্ছেন মমতা। মমতা মডেলেই বিজেপিকে হারাতে চাইছেন অখিলেশ। মমতা ইতিমধ্যেই জানিয়েছেন, ২০২২ বিধানসভা সরাসরি না লড়লেও, সেখানে ২০২৪ লোকসভা ভোটে লড়বে তৃণমূল।
দেখুন টুইট
#TMC Chairperson #MamataBanerjee to leave for #Lucknow today for a 2-day visit to extend support to #AkhileshYadav for #UttarPradesh elections.
Joint news conference on the cards.
— Sreyashi Dey (@SreyashiDey) February 7, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 07, 2022 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

