Maldives President Muizzu in India: মুইজ্জুর ভারত সফরের অন্যতম আকর্ষণ তাজমহল, স্ত্রীকে নিয়ে গেলে ভালবাসার সৌধে
এই দিন দু'ঘণ্টা পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে তাজমহল। মুইজ্জুকে নিয়ে গত এক দশকে মালদ্বীপের পরপর তিন প্রেসিডেন্ট তাজমহল দর্শন করছেন।
স্ত্রী সাজিদা মহম্মদকে নিয়ে মঙ্গলবার সকাল সকাল তাজমহল দর্শনে গেলেন মালদ্বীপ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। তাজমহলের (Taj Mahal) সামনে দাঁড়িয়ে তুললেন ছবি। নয়া দিল্লির (Delhi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্যে চার দিনের ভারত সফরে এসেছেন মালদ্বীপ প্রেসিডেন্ট। ১০ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মহম্মদ মুইজ্জু। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন মালদ্বীপ রাষ্ট্রনায়ক। মালদ্বীপের পাশে আছে ভারত, নয়া দিল্লির তরফে সৌহার্দ্যপূর্ণ বার্তা দেওয়া হয়েছে মুইজ্জুকে। মালের অর্থনৈতিক সংকটের আবহে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। আর সেই সাহায্য পেয়ে মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ মালদ্বীপ প্রেসিডেন্ট।
আরও পড়ুনঃ ভাঁড়ারের টান সামলাতে মালদ্বীপ প্রেসিডেন্টের ভারত সফর, প্রথা মেনে যাবেন তাজমহল দেখতে
মুইজ্জুর তাজমহল দর্শন...
VIDEO | Maldives President Mohamed Muizzu (@MMuizzu) visits Taj Mahal in Agra.
He is on a four-day visit to India.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/W7oXefi2b4
— Press Trust of India (@PTI_News) October 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 08, 2024 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

