Maharashtra: দোলের দিন আত্মহত্যার ছক, মোবাইল টাওয়ারের উপরে উঠে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের
দোলযাত্রায় বাচ্চা থেকে বুড়ো সবাই যখন রঙ খেলায় মত্ত সেই সময়ে আত্মহত্যা করতে মোবাইল টাওয়ারের উপরে চড়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন এক যুবক।
শুক্রবার দোলপূর্ণিমা (Holi 2025) উপলক্ষ্যে গোটা দেশ রঙের খেলায় মেতে উঠেছিল। পাড়ার ওলিতে গলিতে এদিন কোচি-কাচার দল জড়ো হয়ে রঙ খেলেছে। দোলযাত্রায় বাচ্চা থেকে বুড়ো সবাই যখন রঙ খেলায় মত্ত সেই সময়ে আত্মহত্যা (Suicide) করতে মোবাইল টাওয়ারের উপরে চড়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন এক যুবক। মহারাষ্ট্রের (Maharashtra) ছত্রপতি সম্ভাজিনগরে মৃত্যুর মুখ থেকে ওই যুবককে ফিরিয়ে আনল পুলিশের দল। আত্মঘাতী হওয়ার মনঃস্থির করে দোলের দিন মোবাইল টাওয়ারের উপরে ওঠেন যুবক। যুবকের এমন কাণ্ড থেকে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে প্রয়োজনীয় যন্ত্রাংশ ব্যবহার করে যুবককে নীচে নামিয়ে আনে। যুবক কী কারণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছিলেন তা এখনও স্পষ্ট নয়।
দোলের দিন আত্মহত্যার চেষ্টা যুবকেরঃ
Chhatrapati Sambhajinagar, Maharashtra: Amid Holi celebrations, a youth attempted suicide by climbing a mobile tower near the Police Commissioner's office in Chhatrapati Sambhajinagar. Upon receiving the information, City Chowk police and the fire brigade launched a rescue… pic.twitter.com/jsk0QZ7XVy
— IANS (@ians_india) March 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2025 06:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

