Maharashtra Fire: সোলাপুরের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত আট, ঘটনায় আহত দমকল কর্মীরাও

Maharashtra Fire: সোলাপুরের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত আট, ঘটনায় আহত দমকল কর্মীরাও
Maharastra Fire (Photo Credit: X@ANI)

গতকাল মহারাষ্টের সোলাপুরের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন নিহত হয়েছেন।রবিবার ভোর সাড়ে ৩টায় ভয়াবহ  আগুন লাগে সোলাপুরের আক্কালকোট রোডে অবস্থিত র একটি গামছা তৈরির ইউনিটে।আগুন নিয়ন্ত্রণে আনতে সোলাপুরের বিভিন্ন স্থান থেকে একাধিক দমকলের গাড়ি পাঠানো হয়। তাদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন জ্বলতে থাকে প্রায় সন্ধ্যা পর্যন্ত। প্রায় ১৭ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযানে দমকল কর্মীরাও আহত হয়েছেন বলে জানিয়েছেন দমকল কর্মকর্তা রাকেশ সালুঙ্কে (Fire Officer Rakesh Salunke)। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে সন্দেহ করা হলেও আরও তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর মহারাষ্ট্রের আগুন লাগার ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন কারখানার মালিক এবং এক শ্রমিকের পরিবারের সদস্যসহ মোট আটজন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 19, 2025 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).