Atal Setu: জানুয়ারিতে উদ্বোধন হওয়া নভি মুম্বইয়ের অটল সেতুতে ফাঁটল! মোদী-শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস নেতৃত্ব
মাত্র কয়েকমাস আগে ঘটা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী সেওয়ারি-নাভা শেভা অটল সেতু। মাত্র পাঁচমাসের ব্যবধানে এই বৃহৎ সেতুতে দেখা দিল ফাঁটল। আর সেই নিয়ে এবার আসরে নামলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার মহারাষ্ট্র ট্রান্স হারবার লিঙ্ক (Mumbai-Trans Harbour Link) সেতুর একাংশ পর্যবেক্ষণ করে দেখা মহারাষ্ট্রের কংগ্রেস সুপ্রিমো নানা পাটোলে। তাঁঁর অভিযোগ, "অটল বিহারী বাজপেয়ীর মতো মহান নেতার নামে এই সেতু বানিয়ে তাঁর সম্মানহানী করছেন মোদী-শাহরা। পাঁচমাসের মধ্যেই যদি সেতুর এমন হাল হয় তাহলে পরবর্তীকালে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা মহারাষ্ট্রকে এটিএম বানিয়ে রেখেছে। এখানের মানুষের থেকে টাকা নিয়ে নিজেদের ঘর ভরাচ্ছে। সবজায়গায় দুর্নীতি করে বেরাচ্ছে বিজেপির নেতারা"।
#WATCH | Mumbai: Maharashtra Congress President Nana Patole inspected the cracks seen on the Mumbai-trans Harbour Link (MTHL) Atal Setu. pic.twitter.com/cwZU4wiI4I
— ANI (@ANI) June 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

