Maharashtra Bhushan Award: কোনও ছাউনি ছাড়াই সরকারী অনুষ্ঠানে চড়া রোদে গরমে মৃত্যু ১১ জনের, ক্ষতিপূরণে ৫ লক্ষ টাকার ঘোষণা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের

রবিবার দুপুরে নবি মুম্বইয়ের খারঘারে মহারাষ্ট্র সরকার আয়োজন করে 'মহারাষ্ট্র ভূষণ পুরস্কার'-এর।

Maharashtra Bhushan Award: কোনও ছাউনি ছাড়াই সরকারী অনুষ্ঠানে চড়া রোদে গরমে মৃত্যু ১১ জনের, ক্ষতিপূরণে ৫ লক্ষ টাকার ঘোষণা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের
Eknath Shinde (Photo: Twitter)

রবিবার দুপুরে নবি মুম্বইয়ের খারঘারে মহারাষ্ট্র সরকার আয়োজন করে 'মহারাষ্ট্র ভূষণ পুরস্কার'-এর। চড়া রোদের মাঝে উপস্থিত দর্শকদের জন্য কোনওরকম ছাউনি ছাড়াই ভরা মাঠে চলছিল এই পুরস্কার অনুষ্ঠান। চড়া রোদ, প্রবল গরম, তাপপ্রবাহে মাঠে উপস্থিত শতাধিক দর্শক অসুস্থ হয়ে পড়েন।  সানস্ট্রোক, হিটস্ট্রোকে ঘটনাস্থলেই মারা যান ৮ জন। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।

বিজেপির সমর্থনে চলা শিবসেনার একনাথ শিন্ডের সরকার এই কাণ্ডে কাঠগড়ায় উঠেছে। মৃতদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আরও পড়ুন-মোতাহারিতে বিষমদে মৃতদের চার লক্ষ টাকা ক্ষতিপূরণ, তবে লিখিতভাবে দিতে হবে যে দুই প্রতিশ্রুতি, জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 02:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).